Monday, May 18, 2026

‘বাহুবলী’ ডাক্তার স্বাস্থ্য ভবনে ঢুকে পেটালেন স্বাস্থ্যকর্তাকে, পুলিশে অভিযোগ

Date:

Share post:

ক্রমশই ‘শক্তিশালী’ হয়ে উঠছেন কলকাতার চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের এক স্বাস্থ্য আধিকারিককে পিটিয়ে ‘বাহুবলী’র খাতায় নাম তুললেন এক ডাক্তার।

বার বার আক্রান্ত হওয়ার অভিযোগ চিকিৎসক সমাজের। প্রশাসন সব সময়ই তাঁদের পাশে। সেই অবস্থায় এমন ‘মারমুখী’ হয়ে ওঠার এমন ঘটনা চিকিৎসকদের ভাবমূর্তির সঙ্গে কতদূর যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যাচ্ছে,
ওই চিকিৎসক কোচির একটি প্রতিষ্ঠানে ইউরোলজি পড়ার সুযোগ পেয়েছেন। সেই কারণে তাঁর দরকার NOC বা নো অবজেকশন সার্টিফিকেট। এ কারনেই বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে অতিরিক্ত সহ স্বাস্থ্য অধিকর্তা (P&E) নীলাঞ্জন গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন ওই চিকিৎসক। তিনি নীলাঞ্জনবাবুর ঘরে ঢোকার একটু পরেই সেই ঘর থেকে ‘সিকিওরিটি, হেল্প, হেল্প’ বলে চিৎকার শোনা যায়। ছুটে যান স্বাস্থ্য ভবনের কর্মীরা। গিয়ে দেখেন, ওই ডাক্তার দেওয়ালে ঠেসে ধরে রেখেছেন নীলাঞ্জনবাবুকে। সমানে গালাগালি দিয়ে চলেছেন।তার আগেই নীলাঞ্জনবাবুর মাথায়, ঘাড়ে তিন-চারটি ঘুষি মেরেছেন অভিযুক্ত
চিকিৎসক। স্বাস্থ্য ভবনের কর্মীরা ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন, এভাবে মারছেন কেন? উত্তরে সেই চিকিৎসক বলেন, “অনেকক্ষণ বসে আছি। কিছুতেই উনি NOC দিচ্ছেন না। NOC না পেলে স্বাস্থ্য ভবনের বাইরে গায়ে আগুন দেব।” এ কথা শুনেই পুলিশে খবর যায় স্বাস্থ্য ভবনের তরফে। পুলিশ এসে বাহুবলী ওই চিকিৎসককে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে গিয়ে যায় এবং সেখানে অভিযোগ দায়ের হয়। পরে বিধাননগর মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান, বুকের এক্স-রে এবং ইসিজি করান আক্রান্ত নীলাঞ্জনবাবু। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, আচমকাই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়েন ওই চিকিৎসক। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, “স্বাস্থ্য ভবনে এসে ডাক্তারকে কেউ মারবেন, এটা মেনে নেওয়া যায় না। তাই দীর্ঘক্ষণ আলোচনার
পরে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তা না হলে ভুল বার্তা যেত। হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে না।”

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...