Monday, May 18, 2026

দলের নেতার বেআইনি প্রাসাদ ভাঙলো তৃণমূল পুরসভাই

Date:

Share post:

জেলা তৃণমূলের এক হেভিওয়েট নেতার বেআইনি প্রাসাদ ভেঙ্গে গুঁড়িয়ে দিলো তৃণমূল পুরসভার বুলডোজার।
দোতলা এই বাড়িটি এলাকায় পরিচিত ছিলো ‘হোয়াইট-হাউস’ নামে।

বাঁশবেড়িয়া-মগরা তৃণমূলের কার্যকারী সভাপতি দেবরাজ পালের এই বেআইনি অট্টালিকাই ভেঙে দিলো তৃণমূল পরিচালিত বাঁশবেড়িয়া পুরসভা। পুরসভার চেয়ারম্যান অরিজিতা শীল বলেছেন, “এই দেবরাজ পাল দলের পদে থেকে এলাকায় বহু মানুষের জমি, বাড়ি জবর-দখল করেছিল। পুরসভা একাধিক অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছে। এই জমির মালিক ছিলেন পরেশচন্দ্র ঘোষ। তিনি মারা যাওয়ার পর জমিটির বর্তমান মালিক তাঁর জামাই। সেই জমি দখল করে দেবরাজ পাল নিজের অট্টালিকা তৈরি করেছিলো। প্রথমে বিষয়টি নিয়ে পুরসভার পক্ষ থেকে দেবরাজ পালের বাড়িতে চিঠি দিয়েছিলাম। তার কোনও উত্তর আসেনি। পরে চুঁচুড়া কোর্টের নির্দেশে মগরা থানার সাহায্যে বেআইনি অট্টালিকা ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন-দেবশ্রী ইস্যুতে দিলীপের দাবি নস্যাৎ করলেন মহুয়া

স্থানীয় মানুষের অভিযোগ, “দেবরাজ খুবই খারাপ লোক। তৃণমূলের প্রভাবশালী নেতা। কাটমানির টাকায় এই বাড়ি তৈরি করেছিলো”। এদিনই জমিটি ফিরিয়ে দেওয়া হয়েছে মালিকের হাতে। হুগলি জেলা জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেছেন, “মগরার দেবরাজ পালের সঙ্গে তৃণমূলের এখন কোনও সম্পর্ক নেই। দল বেআইনি কাজ সমর্থন করে না। পুরসভা আইন অনুযায়ী কাজ করেছে।” জমির মালিক সিদ্ধার্থ তরাত বলেছেন, ‘‘পুরসভার পদক্ষেপে আমরা খুশি। 2014 সালে দেবরাজ রিভলবার দেখিয়ে সামান্য টাকা দিয়ে জমিটা দখল করে নেয়। এরপর বহুবার অনুরোধ করা হলেও জমি ফেরত দেয়নি। জমি ফেরতের দাবি নিয়ে শাসক দলের মন্ত্রীদের জানালেও কোনও লাভ হয়নি। এরপর আদালতে অভিযোগ জানাই। আদালতের রায়ে জমি ফিরে পেয়েছি।’’

আরও পড়ুন-দাপিয়ে বেড়াচ্ছে 322 টি হাতির দল, রাতের ঘুম ছুটেছে ঝাড়গ্রামবাসীর

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...