Monday, April 27, 2026

বিধানসভায় ডেঙ্গু বিতর্ক, যা বললেন মুখমন্ত্রী

Date:

Share post:

ডেঙ্গু ঠেকাতে রাজ্য সরকার তৎপর। গত মে মাস থেকেই ডেঙ্গু নিয়ে কাজ করছে সরকার। আজ শুক্রবার রাজ্য বিধানসভায় ডেঙ্গু নিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, এই রোগ নিয়ে আরও সচেতনতা দরকার। ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার তিন কোটি গাপ্পি মাছ ছাড়া হয়েছে মৎস দফতরের পক্ষ থেকে। গত বছর যা 50 লক্ষ ছাড়া হয়েছিল।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আর স্বাস্থ্য মন্ত্রী আক্রান্ত আর যে মৃতের যে সংখ্যা দিয়েছেন, তার মধ্যে কোনও মিল নেই। সঠিক সংখ্যাটি জানান। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ”চন্দ্রিমা শুধু সরকারি হিসাব দিয়েছে আর আমি বেসরকারিটাও ‘অ্যাড’ করলাম। ‘নো কনফিউশন’। আমি বলেছি বাংলাদেশে 50 হাজার আক্রান্ত । ডেঙ্গু প্রতিকার করতে আমাদের সকলের একটা ভূমিকা আছে।”

আরও পড়ুন-দুই দলবদলুর ঝগড়া! শোভন আইডেনটিটি ক্রাইসিসে ভুগছেন, খোঁচা জয়প্রকাশের

এ প্রসঙ্গে সমস্ত রাজনৈতিক জনপ্রিতিনিধিদেরকে তিনি দায়িত্ব নিয়ে ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করার অনুরোধও করেন। এই বছর এরাজ্যে দশ হাজারের মত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সরকারের নজরে এসেছে বলে এদিন বিধানসভায় স্বীকার করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্ট্যাচার্য। তিনি বলেন, বেশি আক্রান্ত হয়েছে উত্তর 24 পরগনা ও নদীয়ায়। উত্তর 24 পরগনায় 5479 জন ডেঙ্গু আক্রান্ত। তবে রাজ্য সবরকম ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

কংগ্রেস নেতা আব্দুল মান্নানের মতে এই রোগ বাংলাদেশ থেকেই এ রাজ্যে ঢুকছে। তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত। বহরমপুরের সরকারি পৌরসভার অধীনে থাকা হরিজনরা 4 দিন ধরে ধর্মঘট করে বসে আছে , কোনও আবর্জনা পরিষ্কার হচ্ছে না , ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা রয়েছে , বেতন বাড়ানোর দাবি করছে ওরা, কিন্তু সরকার চুপ কেন? মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী , সেই নিয়ে কিছুক্ষন হট্টগোলও চলে অধিবেশনে।

আরও পড়ুন-মৃত্যুপুরী নরেন্দ্রপুর: এবার শ্যুটআউটে নিহত এলাকার “ডন”

Related articles

তৃণমূল সাংসদ মিতালীর উপর প্রাণঘাতী হামলা! কাঠগড়ায় বিজেপি

আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের (Mitali Bag) উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। সোমবার সকালে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায়...

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...