Wednesday, April 8, 2026

সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনটি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, কেন জানেন?

Date:

Share post:

এবার সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনটি পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট। এই আইনের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখার আশ্বাসের পাশাপাশি এই মর্মে কেন্দ্রের কাছে একটি নোটিশও পাঠিয়েছে শীর্ষ আদালত।
নতুন এই আইনে এখন থেকে শুধুমাত্র সন্দেহের বসেই কাউকে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা যেতে পারে।
নতুন বিলের আওতায়, সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত ব্যক্তিদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সরকার। আইনটি রাষ্ট্রপুঞ্জের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।
নতুন আইন অনুযায়ী সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত ব্যক্তিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে আবেদন করতে পারেন। 45 দিনের মধ্যে এই আবেদনের নিষ্পত্তি করতে হবে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...