Saturday, June 13, 2026

শনিবার বেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

Date:

Share post:

শনিবার সকাল থেকেই আকাশে মেঘ জমা। বেলা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে উপকূলের বিভিন্ন জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়াও। সে জন্য নিরাপত্তার খাতিরে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-আর মাত্র কয়েক মুহূর্ত, চাঁদের মাটিতে ঘোরাফেরা শুরু করবে প্রজ্ঞান

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ এখন অবস্থান করছে পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে একই জায়গায়। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি চলতি মরশুমে আবহবিদদের আশঙ্কা সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মৌসম ভবনের আগাম পূর্বাভাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-পাক ক্রিকেটারকে বুকে জড়িয়ে সমালোচনার মুখে শাহরুখ, ভাইরাল ভিডিও

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...