Saturday, June 6, 2026

দিব্যি আছেন বাবা, মহেশ ভাটের মৃত্যুর গুজব উড়িয়ে জানালেন কন্যা পূজা ভাট

Date:

Share post:

ভালো আছেন বলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক মহেশ ভাট। তাঁর মৃত্যুর গুজব উড়িয়ে এ কথা জানালেন তাঁর কন্যা পূজা ভাট। মহেশ ভাট যে জীবিত আছেন এবং দিব্যি সুস্থ আছেন তার প্রমাণ হিসাবে তাঁর একটি বিশেষ ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী পূজা ভাট।

যে বা যাঁরা এই গুজব রটিয়েছেন তাঁদেরকে কঠোর সমালোচনা করে নিজের ইনস্টা হ্যান্ডেলে পূজা ভাট লিখেছেন, ”যে বা যাঁরা এধরনের গুজব ছড়াচ্ছেন, যে হৃদরোগে আক্রান্ত হয়ে আমার বাবার মৃত্যু হয়েছে, তাঁদের জন্য প্রমাণ হিসাবে এই ছবিটা রইলো। যে উনি এখন দিব্যি রয়েছেন। আশা রাখি, উনি এখনও অনেকদিন আমাদের সঙ্গেই থাকবেন।”

উল্লেখ্য, দীর্ঘ 20 বছর পর ‘সড়ক-2’-এর হাত ধরে ফের একবার পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। মহিশূরে ছবির বেশকিছু অংশের শ্যুটিং হয়। ছবির শ্যুটিংয়ে গোটা টিমকে তিনি কীভাবে উজ্জীবিত করেছেন সেকথাও শেয়ার করতে ভোলেননি পূজা ভাট।

আরও পড়ুন-ইন্টারনেট ছাড়াই দৃষ্টিহীনদের নোট চিহ্নিতকরণ অ্যাপ, জানালো RBI

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...