Tuesday, May 19, 2026

এবার পুলিশের বাড়িতেই চুরি, সঙ্গে পাশের আরও চারটি বাড়ি

Date:

Share post:

অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর বাড়িতেই এবার চুরি। শুধু তাই নয়, ওই বাড়িটি-সহ পরপর পাঁচটি বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি বাঁকুড়ার হীড়বাঁধের মশিয়াড়া গ্রামের। শনিবার গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

আরও জানা গিয়েছে, ওই রাতে প্রাক্তন পুলিশ কর্মী দীপক রায়ের বাড়ির আলমারি ভেঙে তিনটি সোনার নাকছাবি, দুটি রূপোর হার এবং নগদ দু’হাজার টাকা চুরি গিয়েছে। তবে অন্য চারটি বাড়িতেও তালা ভেঙে চুরির চেষ্টা করলেও বিশেষ কিছু দামি না মেলায় তেমন কোনও ক্ষতি হয়নি।

দীপকবাবুর স্ত্রী মীরা রায় জানান, গতকাল শনিবার রাতে পাশের ঘরে শুয়েছিলেন তিনি। সকালে উঠে দেখেন দরজার তালা ভাঙা। আলমারি তছনছ হয়ে রয়েছে। হীড়বাঁধ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-নিখোঁজ ব্যাঙ্ক কর্তা! অপহরণ, নাকি অন্যকিছু ?

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...