Sunday, May 10, 2026

হংকং বিক্ষোভ: পুলিশকে ‘শিক্ষা’ দিতে পাস্তার বদলে কাঁচা মাংসের পার্সেল!

Date:

Share post:

তিন মাস ধরে লাগাতার বিক্ষোভ চলেছে হংকং-এ। চিনের আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীন হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে হংকং-এর নাগরিক সমাজ। বিক্ষোভের তেজ সবচেয়ে বেশি চিন-সীমান্ত ঘেঁষা এলাকাতেই। প্রতিবাদ, বিক্ষোভ থামাতে দমনপীড়ন চালানোর অভিযোগ পুলিসের বিরুদ্ধে। পুলিসের বিরুদ্ধে ছাত্রছাত্রী ও আমজনতার ক্ষোভও তাই চরমে। এবার সেই পুলিসকে শিক্ষা দিতেই বেনজির কৌশল বের করল বিক্ষোভকারীরা। হংকং-এর একটি থানায় 100 প্যাকেট পাস্তা অর্ডার করেছিলেন পুলিস অফিসাররা। প্রবল ক্ষিদের মুখে পার্সেল খুলতেই দেখা গেল সবকটি বাক্সই ভর্তি কাঁচা মাংসে। কোন খাবার সংস্থা পাস্তার বদলে কাঁচা মাংস পাঠালো তাও স্পষ্ট নয়। হেনস্থার পর ফের বিকল্প খাবারের ব্যবস্থা করতে হয় 100 পুলিস অফিসারকে। প্রমাণ এখনও না পাওয়া গেলেও পুলিস অফিসারদের একাংশেরই বক্তব্য, এই কাজ বিক্ষোভকারীদেরই। পুলিস-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই কান্ড করা হয়েছে।

আরও পড়ুন-BREAKING: হচ্ছেটা কী? সাত সকালেই ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...