Saturday, March 14, 2026

বিচিত্র নজির ! চাঁদের বুকে প্রথম এ কাজটি করেছিলেন ইনিই…!

Date:

Share post:

যে কোনও বিষয়ে ‘প্রথম’ হওয়ার গৌরব নিঃসন্দেহে স্বীকৃতি পাওয়ার যোগ্য। সেই কৃতিত্ব চাঁদ-সংক্রান্ত হলে তো প্রাপ্য বাহবা শতগুনে বৃদ্ধি পাওয়া উচিত।

1969 সালের 20 জুলাই মার্কিন নভশ্চর নীল আর্মস্ট্রং প্রথমবার ছুঁয়েছিলেন চাঁদের মাটি। গোটা বিশ্ব তা জানে। কিন্তু ক’জন জানেন যে সেই অভিযানে আর্মস্ট্রং-এর সহযাত্রী এডুইন অলড্রিন বা বাজ অলড্রিন-ও এক অনন্য কৃতিত্বের অধিকারী !

নীল আর্মস্ট্রং-এর সঙ্গেই চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী এডুইন অলড্রিন। নীল ছিলেন মিশন কম্যান্ডার এবং অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো 11-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন আর্মস্ট্রং। অলড্রিন দ্বিতীয় হিসেবেই পরিচিত ছিলেন। তবে একটি বিশেষ বিষয়ে বিশ্বের প্রথম মানুষ ছিলেন অলড্রিন। কী করেছিলেন তিনি ?
অলড্রিন বিশ্বের প্রথম মানুষ যিনি চাঁদে মূত্রত্যাগ করেছিলেন!

বহু বছর পর সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে ‘চাঁদে মূত্রত্যাগ’-এর কথা স্বীকার করেছেন অলড্রিন। ঘটনাটি বলতে গিয়ে প্রাক্তন মহাকাশচারী অলড্রিন বলেন, ” তখন আমি একা। টয়লেটের খুবই
প্রয়োজন ছিল। ফলে বাধ্য হয়েই…।”

এরপরই বাজ অলড্রিন গোটা ঘটনার বিবরণ দিয়েছেন। বলেছেন, মহাকাশচারীদের স্যুটের সঙ্গেই একটি থলি-আকারের বস্তু (UCD বা লাগানো থাকে। এর নাম UCD বা ইউরিন কালেকশন ডিভাইস। চাঁদের মাটিতে পরীক্ষার সময় এটির ব্যবহারের প্রয়োজন অনুভব করেন অলড্রিন। তিনি জানতেন স্যুটে লাগানো থলি খালি। তাঁর কথায়, “UCD থেকে যে লিক হবে না, সেটা নিশ্চিত ছিলাম। তাই করে দিয়েছিলাম।”

চাঁদে প্রথম অভিজ্ঞতার গর্বের স্বপ্ন সব মহাকাশচারীরই থাকে। অলড্রিনের মতে, ‘আমারটাও প্রথম।’
এ বছরের জুলাইয়ে অ্যাপোলো 11-এর চন্দ্র অভিযানের 50 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে সম্প্রতি মার্কিণ মহাকাশ গবেষণা সংস্থা বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে। প্রয়াত আর্মস্ট্রংয়ের অবর্তমানে সেখানে হাজির ছিলেন বাজ অলড্রিন এবং মহাকাশযানের পাইলট মাইকেল কলিন্স। তখনই প্রকাশ পেয়েছে এই ঘটনা।

আরও পড়ুন-মুকুল রায়ের কোনও কনট্রিবিউশন নেই, শোভন এখন জিরো, বিস্ফোরক দিলীপ ঘোষ

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...