Friday, June 19, 2026

ফিকে গেরুয়া, জেএনইউকে রাঙালেন ঐশী

Date:

Share post:

দেশ জুড়ে যতই গেরুয়া ঝড় উঠুক না কেন? বামদের মনে আশা জুগিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদের লড়াইয়ে এগিয়ে বাম প্রার্থী ঐশী ঘোষ। বাংলার মেয়ের লড়াইয়ে এখন কানাইহা কুমারের ছায়া দেখছেন রাজধানীর বাম নেতারা।

ভোট গণনা হয়ে গিয়েছে। তবে, আদালতের নির্দেশে ফল ঘোষণা স্থগিত। তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না দুর্গাপুরের বাসিন্দা ঐশী। জেএনইউ-এর পড়ুয়াদের পাশে থেকে তাঁদের দাবি নিয়ে লড়াই করেন তিনি। আসে বাধা, হুমকি। তাও দমিয়ে রাখা যায়নি ছিপছিপে চেহারার এই মেধাবী ছাত্রীকে।

বাবার চাকরির সূত্রে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কলোনির আবাসনে থাকেন ঐশী। ক্লাস টুয়েলভ পর্যন্ত রাজ্যের দু’টি বেসরকারি স্কুলে পড়ার পরে দিল্লির দৌলতরাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হন তিনি। আর সেখানেই তাঁর রাজনীতির হাতেখড়ি। এরপর জেএনইউ-এ স্নাতকোত্তরে ভর্তি হন। সেখানেই এমফিল করছেন।

সাফল্য পেলেও, ঐশীর অভিযোগ ভোট প্রক্রিয়ার শুরু থেকে বিরোধিতার মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু তাঁকে দমানো যায়নি। বড় ব্যবধানে জয়ী হয়েছেন ঐশী। যদিও আদালতের নির্দেশে এখনই ফল প্রকাশ করা যাচ্ছে না। তবে, ইতিমধ্যেই ছাত্র সংসদের তালিকা তৈরি করে ফেলছে বাম শিবির।

এলাকার মেয়ের সাফল্য খুশি দুর্গাপুরের সিপিএম নেতৃত্ব। বাড়ি ফিরলে ঐশীকে সংবর্ধনা দেওয়া হবে বলেও দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন-বিচিত্র নজির ! চাঁদের বুকে প্রথম এ কাজটি করেছিলেন ইনিই…!

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...