Monday, May 11, 2026

বিজেপিতে খারাপ লোকের ছড়াছড়ি, তাই নিষ্কৃতির অপেক্ষায় শোভন ও তাঁর বান্ধবী

Date:

Share post:

এক মাসও কাটেনি, বিজেপি ক্রমেই দুঃস্বপ্ন হয়ে উঠছে শোভন-বৈশাখীর কাছে। তবে বিজেপিতে এই বিতৃষ্ণা তৈরির পিছনে কোনও আদর্শগত কারণ যে নেই, তাও স্পষ্ট। তৃণমূলত্যাগের সময়ও তাঁরা ব্যক্তিগত সম্পর্ক আর তা নিয়ে ওঠা অভিযোগের ফিরিস্তি দিতেই ব্যস্ত ছিলেন, বিজেপিতে এসে অবধি তাঁদের কথাবার্তা সেই একই তারে বাঁধা। নিজেদের সম্মান, সম্পর্ক নিয়ে অন্যদের নালিশ জানাতেই ব্যস্ত দুজনে! কোথাও রাজনীতির আলোচনা নেই, মতাদর্শের কথা নেই, রাজ্য বা দেশের পরিস্থিতির পর্যালোচনা নেই। খবরে নিজেদের প্রাসঙ্গিক রাখতে ব্যক্তিগত সম্পর্কের গালগল্পই ভরসা শোভন-বৈশাখীর। সর্বশেষ, বিজেপির জয় বন্দ্যোপাধ্যায় দেবশ্রী রায়কে দলে নেওয়ার পক্ষে প্রকাশ্যে সওয়াল করতেই ফের তেলেবেগুনে জ্বলে উঠেছেন এই যুগল। শোভন বলছেন, ঠিক সময়েই সিদ্ধান্ত নেব। আর তাঁর ‘মুখপাত্র’ বৈশাখী বলছেন, 15 দিন ধরে নিষ্কৃতি চেয়ে অপেক্ষা করছি। ওদের সিদ্ধান্ত এখনও কিছু জানায়নি। তাই খুব শিগগিরই আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব।

 

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...