Thursday, June 25, 2026

একই দিনে দু’বার মরণঝাঁপ মেট্রোয়, ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীদের

Date:

Share post:

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধাণে দুবার মারণঝাঁপ মেট্রোয়। ব্যস্ত সময় সন্ধ্যা 7.50 মিনিট নাগাদ বেলগাছিয়া মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। যদিও মেট্রো যাত্রী ও কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় তাকে তড়িঘড়ি উদ্ধার করা সম্ভব হয়। তবে অফিস ফেরত যাত্রীদের এর ফলে নাজেহাল হতে হয়েছে।

এমনিতেই মেট্রোর নিরাপত্তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। তার ওপর মারণ ঝাঁপ যেন রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার ফলে কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চালানো হয়। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো চলাচল। আবার 8.29 মিনিট থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। সপ্তাহের শুরুতে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ফলে ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। এদিনই সকাল 8.26 মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে লাইনে ঝাঁপ দিয়েছিলেন বছর ছাব্বিশের এক তরুণী। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধাণে আবার সেই একই ঘটনার সাক্ষী রইল শহরবাসী। প্লাটফর্মের মধ্যে মেট্রো আরপিএফ আধিকারিকরা থাকা সত্বেও বারবার কেন এমন ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...