Saturday, May 2, 2026

ছত্রধরের মুক্তিতে বাধা ঝাড়খণ্ডের এক সমন

Date:

Share post:

তাঁর সাজার মেয়াদ শেষ হচ্ছে এ বছর পুজোর কয়েক দিন আগেই। কিন্তু ছত্রধর মাহাতো মুক্তি পাবেন কি’না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার একটি মামলায় ছত্রধরের বিরুদ্ধে পরোয়ানা এসেছে বাঙলার কারা দফতরে। ওই পরোয়ানায় বলা হয়েছে, ছত্রধরকে ঝাড়খণ্ড পুলিশের হাতে তুলে দিতে হবে।
2009 সালের 26 সেপ্টেম্বর মহাষ্টমীতে পুলিশের হাতে ধরা পড়েন ছত্রধর। কাঁটাপাহাড়ির বিস্ফোরণের মামলায় 2015 সালে ছত্রধর-সহ 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মেদিনীপুর আদালত। সেই মামলায় ছত্রধর-সহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে 10 বছর কারাবাসের সাজা দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি মাসেই সাজার মেয়াদ ফুরোচ্ছে। তবুও সম্ভবত
ছত্রধর মুক্তি পাবেন না। চাকুলিয়া থানায় রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে ছত্রধরের বিরুদ্ধে। অসুস্থতার জন্য তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল থেকে SSKM হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই চাকুলিয়া থানার মামলায় ছত্রধকে ঘাটশিলা আদালতে হাজির করানোর নির্দেশ জারি হয়েছে বলে জানান তাঁর আইনজীবী কৌশিক সিংহ। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কারা দফতরে ছত্রধরের মেয়াদ শেষ হলে তাঁকে ঘাটশিলায় পাঠিয়ে দিতে হবে। তাই 10 বছরের সাজার মেয়াদ শেষ হলেও ছত্রধর সত্যিই কবে মুক্তি পাবেন, তা বলা এখনই সম্ভব নয়।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...