Monday, April 6, 2026

“তেরে লিয়ে হাম জিয়ে”: লতা ছাড়া আর কিছুই নেই এই ভক্তের জীবনে

Date:

Share post:

‘‌তেরে লিয়ে হাম জিয়ে…।’‌
কিং অফ মেলডি লতা মঙ্গেশকরের সেই গান এখনও হৃদয়ে উদ্বেল জাগায়। আর সেই গানকেই হৃদয়ের মনিকোঠায় রেখে জীবনটাই কাটিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। আসলে লতাই তাঁর ধ্যান-জ্ঞান-স্বপ্ন। লতা ছাড়া তাঁর জীবনে আর কিছুই নেই।

যে জিনিসের ওপর লতা মঙ্গেশকরের নাম লেখা আছে, সেটাই রয়েছে তাঁর ঘরে। তালিকায় কী নেই!‌ লতার আদ্যিকালের পুরনো সব গানের ক্যাসেট, সিডি থেকে শুরু করে শিল্পীকে নিয়ে লেখা দেশি-বিদেশি বই, সংবাদপত্রে ছাপা খবর, সবই রয়েছে।

কার্যত নিজের ঘরকে আস্ত একটি লাইব্রেরি বানিয়ে ফেলেছেন বছর 36-এর গৌরব শর্মা। তাঁর ঘর জুড়ে রয়েছেন শুধুই লতা। এখানেই শেষ নয়, লতা মঙ্গেশকর যেদিন থেকে টুইটারে যোগ দিয়েছেন, সেইদিন থেকে তাঁর সমস্ত পোস্টই সংরক্ষণ করে রেখেছেন মিরাটবাসী গৌরব।

সময়ের সঙ্গে সঙ্গে লতা মঙ্গেশকরের প্রতি নিঃশর্ত ভালবাসা এমন জায়গায় গিয়েছে যে তিনি ঠিক করেছেন, কোনওদিন অন্য মহিলার সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়বেন না। শিল্পীর সুরেলা কণ্ঠ, গান তো গোটা বিশ্বের মানুষ ভালবাসেন। তিনি ভালবেসে ফেলেছেন লতার জীবন সংগ্রামকে।

সঙ্গীত জীবনের শুরুটা খুব একটা মসৃন ছিল না লতার। এক রকম যুদ্ধ করেই আজ তিনি কিংবদন্তি। গৌরব শর্মা জানাচ্ছেন, ‘‌ছোটবেলায় আমার ঠাকুমা লতাজির একটি ছবি আমার হাতে দিয়ে বলেছিলেন, খুঁজতে হলে লতাজিকে খোঁজ। তখন বুঝিনি ঠাকুমা ঠিক কী বলতে চেয়েছিলেন। আজ বুঝি। আমি আসলে এতদিন ঈশ্বরকেই খুঁজে চলেছি। আমার সঙ্গে লতাজীর সম্পর্ক একেবারেই গুরু-শিক্ষকের।’‌‌‌

আরও পড়ুন-ঝাড়খন্ড পুলিশের পরোয়ানা, আইনি তৎপরতার গেরোয় অনিশ্চিত ছত্রধরের মুক্তি

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...