Sunday, May 17, 2026

ছাগলকে অ্যাম্বুলেন্স-এর ধাক্কা ঘিরে বিক্ষোভ, পথেই মৃত্যু সদ্যোজাতের

Date:

Share post:

অ্যাম্বুলেন্সকে ঘিরে ধরে বিক্ষোভের জেরেই পৃথিবীর আলো দেখার ক্ষণিক পরেই মৃত্যু হল সদ্যোজাতর। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। ঘটনায় মায়ের অবস্থাও আশঙ্কাজনক।

গোলমালের সূত্রপাত একটি ছাগলকে নিয়ে। জানা গিয়েছে, ওই প্রসুতিকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁর বাড়ি যাওয়ার পথে একটি ছাগলকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। সামান্য জখম হয়েছে পোষ্যটি। আর তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে দলবল নিয়ে প্রসুতিকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ধরে ছাগলটির মালিক।

আরও পড়ুন – খারাপ প্রভাব ফেলে এমন বিজ্ঞাপন বন্ধ করতে কড়া রাজ্য

এখানেই শেষ নয়, প্রসুতির অবস্থা সংকটজনক জেনেও নির্মমভাবে পথ ছাড়তে চায়নি তারা। অবশেষে অনেক অনুনয়-বিনয়ের পর তারা পথ ছাড়ে। এই গোলমালের জেরে অনেকটা দেরি হয়ে যায়। হাসপাতাল পৌঁছাবার আগে পথেই সন্তান প্রসব করেন ওই মহিলা। কিন্তু শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় জন্মের একটু পরেই তার মৃত্যু হয়। ছাগল মালিকের এ হেন অমানবিক আচরণে গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন – নানুরে নিহত বিজেপি কর্মীর মরদেহ নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি! হাইকোর্টে যাচ্ছে পরিবার

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...