Sunday, June 21, 2026

রাজ্যে এসে এনআরসি নিয়ে বিস্ফোরক দাবি স্মৃতির

Date:

Share post:

“কোনও ভারতীয়কে দেশ থেকে তাড়ানো হবে না। নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার।” মঙ্গলবার, নিউটাউনের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মোদি সরকারের দ্বিতীয় দফার ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষ্যে সফলতা ও প্রকল্পের খতিয়ান তুলে ধরতে এই সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের এনআরসি-র বিরোধিতা করে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই রাজ্যে এসে এনআরসির পক্ষে কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করেন স্মৃতি। তিনি বলেন, সরকার দেশের নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন অনুসারে অনুপ্রবেশকে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধেও সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন-রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া দমদমে: সাতদিন দিদির দেহ আগলে ভাই

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...