Wednesday, February 18, 2026

শ্রীভূমির পুজো উদ্বোধনে এবার সিন্ধু, গোপীচাঁদ!

Date:

Share post:

EXCLUSIVE

তাঁর রাজনৈতিক ক্যারিশ্মা তো আছেই। সঙ্গীত জগতের দিকপালদের সঙ্গেও তাঁর নিবিড় যোগাযোগ। পাশাপাশি তিনি বরাবরই ক্রীড়ামোদী একজন। ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য যে খেলাই হোক, ইডেন থেকে যুবভারতী-নেতাজি ইন্ডোর – যেখানেই হোক, মাঝেমধ্যেই হাজিরা দিয়ে ফেলেন তিনি। মন্ত্রী সুজিত বসুর আরও একটি বড় পরিচয় রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সঙ্গে যে তাঁর নাড়ির টান।

অতীতে বহুবার দেখা গিয়েছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে হাজির থেকেছেন ক্রীড়া জগতের কিংবদন্তিরা। বাইশ গজ থেকে কখনও দিলীপ বেঙ্গসরকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ আলোকিত করেছেন শ্রীভূমিকে, আবার কখনও বা ক্লাবের অনুষ্ঠানে ফুটবল বিশ্বকাপের রাজপুত্র মারাদোনাও ঘুরে গিয়েছেন সুজিত বসুর হাত ধরেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেগোনা যে ক’টা পুজো উদ্বোধন থাকে প্রতি বছর, তারমধ্যে প্রথম সারিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছরই প্যান্ডেলে-প্রতিমায়-আলোয়-আভিজাত্যে শ্রীভূমি মানেই লাখো লোকের উপচে পড়া ভিড়। বিকেল গড়িয়ে সন্ধেশেষে রাত যত বাড়ে, আরও আরও যেন মায়াবী হয়ে ওঠে শ্রীভূমির আকাশ-বাতাস।

আগামী ২ অক্টোবর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন। ব্যাডমিন্টনে বিশ্ববিজয় এই মুহূর্তে যাঁকে ভারতীয়রা সেনসেশনের শিখরে বসিয়ে রেখেছে, সেই পিভি সিন্ধুর এবার হাজির থাকার কথা শ্রীভূমির পুজো উদ্বোধনে। শুধু সিন্ধু-ই নন, সেদিন মঞ্চ আলো করতে চলেছেন তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদও। জানা গিয়েছে, সিন্ধু ও গোপীচাঁদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী সুজিত বসু। উদ্বোধক হিসেবে শ্রীভূমিতে হাজির থাকার বিষয়ে আগ্রহ প্রকাশও করেছেন দু’জনেই।

spot_img

Related articles

বিদেশ সফরে চরম লজ্জা! হোটেলের বাসন মাজলেন পাক হকি খেলোয়াড়রা

বিদেশ সফরে গিয়ে চরম লজ্জার মুখে পড়ল পাকিস্তানের ( Pakistan) জাতীয় হকি দল (Hockey Team)। অস্ট্রেলিয়ায় (Australia) এফআইএইচ...

বাম আমলে শিক্ষা দফতরে ‘অনৈতিক’ চাকরি! প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভূমিকার সমালোচনা হাই কোর্টের

বর্তমান রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা বামেদের জামনাতেই ‘অনৈতিক’ চাকরি দেওয়ার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Budhadev...

আকাশপথে ভারতের নতুন উড়ান: বেসরকারি কারখানায় ‘এভারেস্ট জয়ী’ হেলিকপ্টার

ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই প্রথমবার কোনো সরকারি সংস্থা নয়, বরং কর্নাটকের...

সুপার ৮ নিয়ে ভাবনা নয়, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

নক আউট পর্ব আগেই নিশ্চিত হয়েছে, টি২০ বিশ্বকাপের(T20 World Cup) গ্রুপের শীর্ষস্থান বজায় রাখার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ইতালির(Italy...