Monday, March 16, 2026

34 লক্ষ কৃষকের হাতে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের চেক তুলে দেবেন মমতা

Date:

Share post:

চাষের মরসুমে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে চাষিদের হাতে দ্রুত চেক তুলে দেওয়ার
নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 72 শতাংশেরও বেশি আবেদনকারীর চেক তৈরি করে ফেলেছে কৃষি দপ্তর। কৃষিপ্রধান জেলাগুলিতে ইতিমধ্যেই 90 শতাংশ জমিতে চাষ শুরু করা গিয়েছে বলে দাবি নবান্নের। এখনও পর্যন্ত যা খবর, তাতে এ বছর কৃষিজ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা যাবে বলে আশাবাদী সরকার। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, কৃষকবন্ধু প্রকল্পে গত 30 আগস্ট পর্যন্ত মোট 40 লক্ষ 3 হাজার 376 জন কৃষকের আবেদনপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 34 লক্ষ 47 হাজার 792 জনের চেক তৈরি হয়ে গিয়েছে। এবার তাঁদের হাতে তুলে দেওয়া হবে এই চেক। মমতার ‘কৃষকবন্ধু’ প্রকল্পে বলা হয়েছে, 1 একর অর্থাৎ 3 বিঘে বা তার বেশি জমি থাকলে কৃষক 2500 টাকা করে বছরে 2 বার মোট 5 হাজার টাকা পাবেন। কারও 3 বিঘের কম জমি থাকলে তিনি ওই 5 হাজার টাকার আনুপাতিক হারে অনুদান পাবেন। আর 1 শতক জমি থাকলে সেই ব্যক্তি হাজার টাকা করে বছরে 2 বার মোট 2 হাজার টাকা পাবেন।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...