Wednesday, May 20, 2026

গ্রেফতার এড়াতে বিজেপির দ্বারস্থ রাজীবশিবির?

Date:

Share post:

গ্রেফতার এড়াতে বিজেপির দ্বারস্থ হয়েছে রাজীবকুমারের শিবির? জল্পনা তুঙ্গে। অসমর্থিত সূত্রের খবর, উত্তরপ্রদেশ ও দিল্লির একটি লবি ধরে কথা হয়েছে। এমনকি রাজ্যের দুই শীর্ষনেতাকেও নামানোর চেষ্টা হয়েছে। এদের মধ্যে একজনকে অনুরোধ করেন দুই আই পি এস। তিনি বলেন,” আমি এসবে ঢুকতে চাই না।” পরে তিনি অবশ্য দিল্লিতে একবার কথা বলেন। অন্যজনের সঙ্গে রাজীবের পুরনো দোস্তি। তিনি নাকি রাজীবের গ্রেপ্তারি ঠেকাতে নেমেছেন। যদিও এর নির্দিষ্ট কোনো তথ্য নেই। সেই নেতাও এবিষয়ে কোনো কথা বলেননি। একটি সূত্র বলছে, ফর্মুলা তৈরির চেষ্টা চলছে। সিবিআই রাজীবকে খুঁজে পাবে না। রাজীব সোমবার সুপ্রিম কোর্টে যাওয়ার সময়সুযোগ পাবেন। বদলে রাজীব তদন্তে এমন দুএকটি বড় নাম বলবেন, যাদের এরপর ডাকা হবে। অন্য একটি সূত্র বলছে, এসব গল্প রটছে। রাজীব ইস্যুতে সিবিআই সিরিয়াস। তবে শীর্ষ রাজনৈতিক মহলের কিছু বার্তা নিয়ে জটিলতা থাকছে। বিজেপির মহল আনুষ্ঠানিকভাবে বলছে সব রটনা। তারা রাজীব ইস্যুতে ঢুকছে না। রাজীবের শিবির থেকে কিছু বিষয় এলেও যেহেতু খোদ রাজীবের বক্তব্য মিলছে না, তাই এসম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এর মধ্যেই প্রশ্ন, শনিবার সিজিও কমপ্লেক্সে কি যাবেন রাজীব কুমার? না গেলে তখন সিবিআই কী করবে?

Related articles

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...