Tuesday, June 23, 2026

অপারেশন টেবিলে চিকিৎসকদের গান শোনাল একরত্তি ছেলে

Date:

Share post:

অপারেশন থিয়েটার। নামটা শুনলে বেশিরভাগের মনেই আতঙ্ক দেখা দেয়। সেখানে মাত্র ছ’বছরের খুদে চিকিৎকদের গান গেয়ে শোনাল। সে কিন্তু একটা গান গেয়ে থামেনি। পরপর দুটো গান গেয়ে চিকিৎসকদের মুগ্ধ করে সিউড়ির অনন্য চক্রবর্তী।

সিউড়ি শহরের পাইক পাড়ার বাসিন্দা অনন্য মাস কয়েক ধরে ফাইমোসিস রোগে ভুগছিল। চিকিৎসককে দেখানোও হয়। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়া নিরাময় সম্ভব নয় বলেই জানান চিকিৎসকরা দীপককুমার মুখোপাধ্যায়। সেই মতো চারদিন আগে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনন্যকে। নির্দিষ্ট সময়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাকে।

শরীরের যে অংশে অস্ত্রোপচার করা হবে সেই জায়গাটা অবশ করে দেন চিকিৎসকরা। এরপর শুরু হয় অস্ত্রোপচার। চিকিৎসকরা সেই সময় অনন্যকে গান শোনাতে বলেন। সঙ্গে সঙ্গে গান শোনাতে শুরু করে দেয় ছ’বছরের খুদে। প্রথমেই গুনগুনিয়ে ওঠে ‘টিপটিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে। চুপচাপ ঘরে বসে থাকতে মনটা কেমন যেন করছে’। কয়েক মিনিট পর গানটি শেষ হয়ে গেলে চিকিৎসকরা জানতে চান আর কোনও গান জানে কি না? অনন্য সঙ্গে সঙ্গে তার স্কুল সরোজিনীদেবী শিশু মন্দিরে প্রতিদিন যে মাতৃবন্দনা করানো হয়, সেই গান শুরু করে দেয়। অপারেশনের পরে পেরিয়ে গিয়েছে চারটি দিন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে অনন্য। গানই এখন তার সুস্থ হয়ে ওঠার মূল পথ্য।

আরও পড়ুন-পুজোর গানের অ্যালবাম “ভালোবেসে” শুনুন, ফাটিয়ে দিয়েছে

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...