Saturday, June 20, 2026

বারাসত আদালতে আগাম জামিনের আবেদন রাজীব কুমারের

Date:

Share post:

বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, গত শনিবারই আগাম জামিনের আবেদন করেছেন তিনি। আবেদনের কপি সিবিআইকে জমাও দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। মঙ্গলবার, এই জামিনের আবেদনের শুনানি বারাসত আদালতে। গত শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেওয়ার পরেই ওই দিন বিকেলে রাজীব কুমারকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার সিজিও কম্প্লেক্স হাজিরা দেওয়ার কথা ছিল রাজীব কুমারের। কিন্তু তিনি হাজিরা দেননি। এমনকী, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে সিবিআই সূত্রে খবর। এই পরিস্থিতিতে বারাসত আদালতে রাজীবের জামিনের আবেদনের দিকেই তাকিয়ে সবাই।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...