Wednesday, June 3, 2026

জঙ্গি নিশানায় দেশে ব্যস্ত 11টা স্টেশন!

Date:

Share post:

জঙ্গিদের নিশানায় এবার দেশের জনবহুল স্টেশনগুলি। রোহতক সহ দেশের 11 টি স্টেশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। রহোতকের স্টেশন মাস্টার যশপাল মিনার কাছে হুমকি চিঠি এসেছে বলে সূত্রের খবর। অক্টোবর দশেরার দিনে জঙ্গি সংগঠনের তরফে দেশের একাধিক রেলস্টেশন ও ধর্মীয় স্থানে বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি। চিঠিতে বলা হয়েছে, জেহাদিদের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা জঙ্গি সংগঠনের। তালিকায় রয়েছে মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই স্টেশনও। হুমকি চিঠি পাওয়ার পরেই তৎপর হয়েছে প্রশাসন। জঙ্গিদের নিশানায় থাকা রেল স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা উৎসবের মরসুমে যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পদক্ষেপ করছে প্রশাসন।

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...