Saturday, June 27, 2026

স্কুলের মধ্যে ট্রেন, চমকে দিল মল্লারপুর

Date:

Share post:

দেখে মনে হবে আস্ত একটা ট্রেন। কিন্তু এ তো স্কুল। পড়ুয়াদেরই এমনই অভিনব ক্লাসঘর উপহার দিলেন শিক্ষকরা। ঘটনাটি মল্লারপুরের লছিয়াতোড় প্রাথমিক বিদ্যালয়ের। এমন উপহার পেয়ে খুশি পড়ুয়ারা। প্রধান শিক্ষকের দাবি, স্কুলের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতেই এই উপহার।

কচিকাঁচারা কেউ ক্লাসঘরে ঢোকার মুখে হাত দেখাচ্ছে। কেউ বা আবার ক্লাসঘরে ঢোকার জন্য দৌড়ে আসছে। দেওয়ালে লেখা ছড়া জোরে জোরে পড়ছে। কোনও কামরায় লেখা রয়েছে প্রথম শ্রেণী, কোথাও দ্বিতীয় শ্রেণীর কামরা। একঝলকে দেখলে মনেই হতে পারে একটি ট্রেন। অধিকাংশ স্কুলই ছাত্রাভাবে যখন ধুঁকছে, সেখানে পড়ুয়া টানতে পঠনপাঠনের পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের উপরে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।

Related articles

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...