Thursday, March 19, 2026

ধাক্কা খেলেন রাজীব, আগাম জামিনের আর্জি খারিজ বিশেষ আদালতে, এবার অন্য কোর্টে

Date:

Share post:

প্রথম আর্জিতেই ধাক্কা খেলেন রাজীব কুমার।আগাম জামিন শোনার এক্তিয়ার নেই। তাই রাজীব কুমারের আগাম জামিনের আর্জি খারিজ করে দিলো বারাসতের বিশেষ আদালত। মঙ্গলবার সকালেই রাজীবের আইনজীবীরা কোর্টে এসে আগাম জামিনের জন্য সওয়াল করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিশেষ আদালতে রাজীবের আবেদন জমা পড়ার পরই আদালত জানিয়ে দেয়, এই আদালত জামিনের আর্জি শুনতে পারে, কিন্তু আগাম জামিনের আবেদন শোনার অধিকার নেই। ফলে রাজীবের আর্জি খারিজ হয়ে যায়।

আবেদন খারিজ হতেই রাজীব কুমারের আইনজীবীরা ছুটেছেন বারাসতের জেলা বিচারকের এজলাশে। ওই আদালতেই এবার ‘ফেরার’ রাজীব কুমারের আগাম জামিন প্রার্থনা করে নতুন করে হলফনামা দাখিল করবেন। তবে এখনও জানা যায়নি, জেলা আদালতে কবে বা কখন এই শুনানি হবে।

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা – নিরাপত্তা ঘিরে জরুরি বৈঠক হাইকোর্টে

এসআইআর সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় কলকাতা হাইকোর্ট-এ জরুরি বৈঠক। সকাল ১০টা নাগাদ প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে শুরু হয়...

টি২০ বিশ্বকাপ জিতেই দিল্লি হাইকোর্টে গম্ভীর, মামলা করলেন কার বিরুদ্ধে?

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছেন। সামনেই আইপিএল, আপাতত কিছুদিনের বিশ্রাম টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কিন্ত...

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায়...

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...