Friday, March 20, 2026

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবার ঘুটিয়ারি শরিফে

Date:

Share post:

ঘুটিয়ারি শরিফের পিয়ালি গ্রামে আক্রান্ত হল পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে মোহিনী হালদার নামের এক শিশুকন্যার মৃত্যু হয়। সৎ মায়ের অত্যাচারেই শিশুকন্যাটির মৃত্যু হয়েছে এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের বাড়িতে গিয়ে চড়াও হয়। ভাঙচুর করা হয় বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এরপর পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনায় জখম হয়েছেন দীপঙ্কর মন্ডল নামের এক সাব ইন্সপেক্টর-সহ সিভিক কর্মীরা। তাঁদের ঘুটিয়ারি শরিফ ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

গতকাল রাতেই গ্রামে পুলিশ পিকেট বসানো হয়। ইতিমধ্যেই শিশুকন্যার বাবাকে আটক করা হয়েছে। অন্যদিকে, শিশুটির সৎ মা রত্না হালদার জানান, মেয়েটি অসুস্থ হয়ে পড়লে এলাকারই এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণ বাদে তাকে বাড়িতে নিয়ে আসা হলে সে মারা যায়।

তবে শিশুটির পরিবারের একাংশের অভিযোগ, রত্নাদেবী সৎ মা হওয়ায় মোহিনীকে একদমই সহ্য করতে পারতেন না। মাঝেমধ্যেই তাকে মারধর করতেন। এবার সৎ মায়ের মাত্রাতিরিক্ত মারধরের ফলেই শিশুটির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। এরপরই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের বাড়ি ভাঙচুর করে। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

আরও পড়ুন-মুকুল রায়ের রক্ষাকবচের সময়সীমা বৃদ্ধি, শুনানি 5 নভেম্বর

 

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...