Wednesday, March 18, 2026

রাতের অন্ধকারে আনাগোনা, ত্রস্ত গ্রামবাসী

Date:

Share post:

আরামবাগে চাঁদুর এলাকায় দ্বারকেশ্বর নদী থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ। অতিরিক্ত বালি বোঝাই গাড়ি বেপরোয়াভাবে চলাচল করায় এলাকার বাসিন্দাদের বাড়িঘরে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে সোমবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের অভিযোগ, রাতে অতিরিক্ত গাড়ি চালাচলে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে অতিরিক্ত ভারী গাড়ি চলায়, রাস্তায় বেরোতে পারছে না শিশুরা। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ এসডিপিও নির্মলকুমার দাস ও আইসি পার্থসারথি হালদার। বিক্ষোভকারীদের দাবি মেনে, নির্মলকুমার দাসের নেতৃত্বে অবৈধ খাদানে চলে অভিযান চালিয়ে আটক হয় 3 টি ট্রাক্টর। এরপরই অবরোধ উঠে যায়। আটক গাড়িগুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুন – মিষ্টিতে ‘দিদিকে বলো’

spot_img

Related articles

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...