Wednesday, May 20, 2026

জল অপচয় রুখতে বিশেষ উদ্যোগ পুরসভার

Date:

Share post:

ভূগর্ভস্থ জলের স্তর কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। জল অপচয়ই মহানগরের জলসঙ্কটের মূকারণ বলে মত কেএমসি-র। কলকাতার রাস্তায় পানীয় জলের ১৮ হাজার কল আছে। জল নেওয়ার পরে বেশিরভাগ সময়ই কল বন্ধ করা হয় না। ইতিমধ্যেই অনেক জায়গাতেই কলে স্টপকক লাগানো হয়েছে। জল বাঁচাতে এবার পরীক্ষামূলকভাবে কাশীপুর–লাগোয়া ৬টি ওয়ার্ডে মিটার বসানো হল। তবে, এর জন্য কোনও কর দিতে হচ্ছে না। যতটা জল দেওয়া হচ্ছে, তার মধ্যে কতটা অপচয় হচ্ছে, তার হিসেব রাখছে পুরসভা। প্রকল্পের দায়িত্বে কেআইইপি। এলাকায় প্রায় ১৮ লক্ষ গ্যালন জল খরচ হয়। মিটার বসানোর পর সেই খরচের একটা হিসেব মিলছে। কয়েকটি জায়গায় জল খরচের পরিমাণ ২০০–২৫০ লিটারে নামানো সম্ভব হয়েছে বলে দাবি পুরসভার।

আরও পড়ুন – ট্রেনের কামরায় বিশ্বকর্মা

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...