Sunday, June 14, 2026

চাহারের বোলিং দাপটে দেড়শোর গণ্ডি পেরোতে পারল না দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

ধরমশালায় বৃষ্টির জন্য প্রথম টি-20 ম্যাচ ভেস্তে গেলেও মোহালিতে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নেমেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দীপক চাহারের বলে প্রোটিয়া দলের প্রথম ওপেনার হেনড্রিক মাত্র 6 রান করে ফিরে গেলেও অপর ওপেনার তথা প্রোটিয়া ক্যাপ্টেন কুইন্টন ডি ককের অর্ধশতরান (52) ডুপ্লেসিদের ভরসা দিয়েছিল।

এছাড়াও টিমবা বাভুমার 49 রান দক্ষিণ আফ্রিকাকে একশোর গণ্ডি পেরোতে সাহায্য করেছিল। কিন্তু একশোর গণ্ডি পেরলেও দেড়শোর গণ্ডি পেরোতে পারল না প্রোটিয়া শিবির। দীপক চাহারের দুরন্ত বোলিং দাপটে আটকে গেল প্রোটিয়া ঝড়। তাঁর দুই উইকেট কার্যত দেড়শোর গন্ডি পেরোনো থেকে আটকে দিল দক্ষিণ আফ্রিকাকে। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 149 রান করেছে প্রোটিয়া দল। ভারতের লক্ষ্যমাত্রা 150। এখন তা বিরাটরা অতিক্রম করতে পারেন কিনা, সেটাই দেখার।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...