Wednesday, February 25, 2026

মোবাইলে ব্যস্ত চালক, মালদায় বাস উল্টে জখম 45

Date:

Share post:

বাস চালাতে চালাতে মোবাইলে কথা বলতে ব্যস্ত ছিলেন চালক। আর তাতেই ঘটে গেল বিপত্তি. ঘটনাস্থল মালদহ। বৃহস্পতিবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল মালদহ-নালাগোলা রাজ্য সড়কে। যদিও দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই সূত্রের খবর।
আহত প্রায় 45 জন। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মালদার হবিবপুর থানার হুড়াবাড়ি এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসের যাত্রীদের অভিযোগ, মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন বাসচালক। সেই কারণেই এই বিপত্তি। এমনকি যাত্রীদের অভিযোগ, যাত্রী তোলার জন্য অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিলেন বাসচালক। যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল বাসটি। সব মিলিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।

spot_img

Related articles

AI ব্যবহারে ‘অমিত’ হয়েছে ‘O-Mit’! আক্রমণ শানিয়ে জ্ঞানেশকে গ্রেফতারির দাবি সাকেতের

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াটি পরিচালনা করেছে, যাতে লক্ষ লক্ষ বৈধ ভোটার বিপদের মুখে...

ডবল ইঞ্জিনের অসমে টাকা না পেয়ে তরুণীকে গণধর্ষণ, কড়া পদক্ষেপের দাবি সাংসদ সুস্মিতার   

ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত  অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে...

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...