Tuesday, May 5, 2026

মিনি ডার্বিতে হার, লিগ অধরাই থেকে গেল মোহনবাগানের

Date:

Share post:

 

মহমেডান: 3 (ওমোলো, তীর্থঙ্কর, চিডি)

মোহনবাগান: 2 (বেতিয়া, চামোরো)

বাগান কোচ কিবু ভিকুনার স্বপ্ন ভেঙে দিলেন মহমেডান কোচ দীপেন্দু বিশ্বাস। চাপের মুখে মুখ থুবড়ে পড়ল কিবু ভিকুনার ছেলেরা। মিনি ডার্বিতে ‘রক্ষণহীন’ সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল মহমেডান। রক্ষণের ফাঁক-ফোকরের খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। মহমেডানের কাছে 2-3 গোলে হেরে এ বারের মতো ঘরোয়া লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল মোহনবাগানের।

শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে মহমেডান। সাত মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বলে গোল করে মহমেডানকে এগিয়ে দেন করিম। তার চার মিনিট পরেই দ্বিতীয় ধাক্কা। 11 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান গত মরশুমে বাগানে খেলে যাওয়া তীর্থঙ্কর সরকার। প্রথম 15 মিনিটে মোহনবাগান আরও গোল খায়নি সেটাই ভাগ্যের ব্যাপার।

এরপর ম্যাচে ফেরার চেস্টা করে মোহনবাগান। কিন্তু এদিন মেরিনার্সদের আক্রমণে সেই ‘ফ্লেভার’টা ছিল না। তা হলেও 25 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো ফ্রি কিকে গোল করে ব্যবধান কমান সেই বেতিয়া। প্রথমার্ধে আর গোল হয়নি। 1-2 ব্যবধানে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে বাগান।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করার চেষ্টা করে সবুজ-মেরুন শিবির। কিন্তু লাভ হয়নি। উল্টে গোল খেতে হয়। 61 মিনিটের মাথায় বাগান ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে মহামেডানের হয়ে তিন নম্বর গোল করে যান জন চিডি। তারপরে শেষ তাস হিসেবে ভিকুনা নামান সালভাদর মার্টিনেজ পেরেজকে। 70 মিনিটের মাথায় ব্যবধান কমান সেই পেরেজ।

তারপর আর গোল আসেনি। অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেননি সবুজ-মেরুন ফুটবলাররা।

এদিনের হারের ফলে 7 ম্যাচে 14 পয়েন্টেই দাঁড়িয়ে রইল মোহনবাগান। অন্যদিকে, মহমেডান 16 পয়েন্ট নিয়ে চলে গেল দ্বিতীয় স্থানে। এদিনের হারের ফলে মোহনবাগানের লিগ জয়ের আশা কার্যত শেষ। অন্যদিকে, মহমেডান এখনও লিগ জয়ের আশা জিইয়ে রাখল।

Related articles

পালাবদলের নেপথ্যে ধোনি! প্রচারে মাহিকে সুকৌশলে ব্যবহার বিজয়ের দলের

বাংলার মতোই রাজনৈতিক বদল হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। স্ট্যালিনের দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজয়ের(Vijay) দল ‘তামিলগা ভেত্রি কাজগম',...

চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘বাঁকুড়া মিমস’ খ্যাত উন্মেষ 

'মালতি মাসি'কে মাইনে না দিতে পারার কথা ফলাও করে জানালেও, প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন সফরের শুরুটা একেবারে...

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu...

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারবে: আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা

১৫ বছর পরে রাজ্যে পট পরিবর্তন। সরকার গড়ছে বিজেপি (BJP)। এই পরিস্থিতি বাংলায় বিনিয়োগ আনতে পারবে এই রাজ্য...