Wednesday, May 20, 2026

বিরাটদের অনুশীলনে দ্রাবিড়

Date:

Share post:

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। সিরিরজের শেষ ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর সেখানেই শুক্রবার অনুশীলনে ব্যস্ত ছিল কোহলি ব্রিগেড। সেই অনুশীলনেই হঠাৎ হাজির হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিক্রটার রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার সঙ্গে তাঁর একটি ছবি বিসিসিআই পোস্ট করেছে। এমনকি দ্রাবিড়ের সঙ্গে ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের কোচ রবি শাস্ত্রীও। এই মুহূর্তে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


আরও পড়ুন – একটি পুরনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন হার্দিক

দ্রাবিড়কে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলতেও দেখা যায়। এমনকি তিনি শিখর ধাওয়ানের কাঁধে হাত দিয়েও কথা বলেন। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে অনুশীলনের মাঝে পেয়ে আপ্লুত বিরাট শিবির। বিসিসিআই শাস্ত্রী ও দ্রাবিড়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘যখন দু’জন গ্রেটের দেখা হয়’।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচ ধরমশালায় বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। মোহালিতে দ্বিতীয় ম্যাচে ‘বিরাট’ জয় পায় ভারত। এখন চিন্নাস্বামীতে জিতে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে কিনা টিম ইন্ডিয়া, সেটাই দেখার।

আরও পড়ুন – ধোনির পরিবর্ত হিসেবে ঋষভকেই বেছে নিলেন গাভাসকর

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...