Wednesday, March 25, 2026

যাদবপুর: মুখে বহুত্ববাদের কথা বলে অন্য মতের বেলায় এত অসহিষ্ণুতা কেন?

Date:

Share post:

যাদবপুরের ছাত্রছাত্রীরা মুখে বলছেন তাঁরা বহুত্ববাদের সংস্কৃতি, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তির ভিন্ন মত প্রকাশের অধিকারে বিশ্বাসী, অথচ কাজে করছেন উল্টো! বিজেপি-আরএসএসের রাজনীতি ও সংস্কৃতির বিরোধিতা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত কেন্দ্রীয় মন্ত্রীকে যদি পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্থা করা হয়, তা নিশ্চয়ই গণতন্ত্র বা ভিন্নস্বরে বিশ্বাসের নমুনা নয়। এরাজ্যের অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতীতে এসএফআই এবং এখন টিএমসিপি যে আধিপত্যবাদ দেখিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও স্বাধীনতা ও গণতন্রের নাম করে সেই একই আধিপত্যবাদ চালাচ্ছে। অর্থাৎ মুখে বহুত্ববাদের বুলি আর বাস্তবে আমার অপছন্দের মতাদর্শ হলেই ঢুকতে দেব না, কথা বলতে দেব না, ভিন্ন স্বর অ্যালাও করব না। প্রগতিশীল ভাবনার নামে আচরণটা যদি প্রতিক্রিয়াশীলের মত হয় তাহলে সেই ভন্ডামিটাও প্রকাশ্যে আনা দরকার। এবিভিপির তান্ডব যেমন ধিক্কারযোগ্য, তেমনি সমান নিন্দনীয় আগের প্ররোচনা-সৃষ্টিকারী বিক্ষোভ, আটকে রাখার রাজনীতিটাও। দুটোই অন্যায়, অগণতান্ত্রিক। আলাদা চেহারায় আধিপত্যবাদেরই নমুনা। যারা কোনও এক পক্ষের হয়ে কথা বলতে গিয়ে অন্য পক্ষকে আড়াল করছেন তারা রাজনীতি করছেন, সমালোচনাযোগ্য কাজ করছেন। প্রতিবাদ-আন্দোলনের নামে যাদবপুরের ছাত্রসমাজ যদি আধিপত্যবাদকেই কায়েম করতে চায় তাহলে নিজেরাই নিজেদের ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। মতাদর্শের বিরোধিতা গায়ের জোরে নয়, যুক্তির জোরে হয়। মিডিয়ায় প্রচার পেতে সেটা ভুলে গেলে নিজেদের অবস্থানই লঘু হয়ে যায়।

তাই অতীতে ‘হোক কলরব’ আন্দোলনের বহু সমর্থক আজ যাদবপুরের সাম্প্রতিক ঘটনায় এই ছাত্রছাত্রীদের ভূমিকায় হতাশ, বিরক্ত।

আরও পড়ুন-ছেলেকে ক্ষমা করুন, কাতর আর্জি দেবাঞ্জনের মায়ের

 

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...