Thursday, April 2, 2026

এনআরসি আতঙ্কে মৃতের বাড়িতে অভিষেক,তোপ কেন্দ্রকে

Date:

Share post:

এনআরসি আতঙ্কে আত্মহত্যাকারীর বাড়িতে গেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতায়। পরিবারের পাশে দাঁড়ান তিনি। পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। অভিষেককে পেয়ে মনে জোর এসেছে এলাকার বাসিন্দাদের। অভিষেক বলেন,” আতঙ্কিত হবেন না। আমরা পাশে আছি। মানুষের গায়ে হাত পড়তে দেব না। এনআরসির নামে অন্যায় করছে কেন্দ্র। কারুর কোনো কাগজ হারিয়ে গেলে থানায় জানান। কিন্তু ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস থাকতে এখানে কারুর ক্ষতি হবে না। বাংলায় এনআরসি চালুর প্রশ্নই নেই।” অভিষেক এইভাবে এলাকার মানুষের পাশে দাঁড়ানোয় ইতিবাচক বার্তা ছড়িয়েছে সর্বত্র। গরিব পরিবারটির ভাঙা ঘরে ঢুকে দীর্ঘক্ষণ কথা বলেন যুবনেতা। তারপর কথা বলেন এলাকার বহু মানুষের সঙ্গে। অভিষেক বলেন,” মানুষের জীবনের আসল সমস্যাগুলি আরও বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র। তার উপর এই ধরণের অযৌক্তিক আতঙ্ক ছড়িয়ে সকলকে ভয়ের পরিবেশে রাখছে। দেশের সর্বনাশ করছে বিজেপি।” এরপর একটি বিশাল জনসভা করেন অভিষেক।

5 লাখ টাকা আর্থিক সাহায্য এবং নতুন বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিষেক। একইসঙ্গে চার সন্তানের লেখাপড়ার জন্য আর্থিক সাহায্যেরও কথা জানান তিনি। টিভিতে এনআরসির খবর দেখলে টিভি বন্ধ করে দিন। যতদিন মমতা থাকবে ততদিন এনআরসি হবে না। গোটা ভাষণটি দেখতে নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন-ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই, মায়ের উল্টো সুরে হুঙ্কার সেই দেবাঞ্জনের

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...