Wednesday, May 27, 2026

প্যাথলজি রিপোর্টে ডাক্তারের সই থাকা বাধ্যতামূলক

Date:

Share post:

বেসরকারি সংস্থার প্যাথলজিক্যাল রিপোর্টে শুধু রবার স্ট্যাম্পের ছাপ দেওয়ার দিন শেষ। ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্টের আওতায় থাকা সমস্ত প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল রিপোর্টে থাকতে হবে ডাক্তারের সংক্ষিপ্ত বা পূর্ণাঙ্গ সই। এমনই নির্দেশ জারি স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, “প্যাথলজিক্যাল রিপোর্ট রোগীর চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই রিপোর্ট নিয়ে বেআইনি কার্যকলাপ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নানা সময়ে দেখা গিয়েছে, প্যাথলজিক্যাল টেস্টের রিপোর্টে সংশ্লিষ্ট চিকিৎসকের নিজস্ব সইয়ের বদলে রাবার স্ট্যাম্পে তাঁর নাম ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, “একজন চিকিৎসক হয়তো একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাই তিনি সশরীরে পরীক্ষার ফলাফল যাচাই করে তার রিপোর্ট দিচ্ছেন না। ফলে, একদিকে যেখানে রোগীরা ঠকছেন, অন্য দিকে কোনও অভিযোগ করার সময় আইনি লড়াইয়ে গিয়েও রোগীরা বিপাকে পড়ছেন। কারণ, রাবার স্ট্যাম্পে করা সই আইনত বৈধতা পায় না। সে কারনেই সই বাধ্যতামূলক করা হলো।

Related articles

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

কম্পিউটার সেন্টার থেকে পাটক্ষেত, বস্তা বস্তা নগদ উদ্ধারে চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন। রয়েছে তোলাবাজির অভিযোগ। কিন্তু কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে যাবে, তা কে জানতো। অনৈতিক...

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...