Friday, April 24, 2026

বিক্ষোভের মুখে বাংলাদেশের সাংসদ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়র হেনস্থার ঘটনায় যারা অতি বামপন্থীদের সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই বিজেপিই বাধা দিল বাংলাদেশের সাংসদরে অনুষ্ঠানে। এনআরসি ইস্যুতে বাংলাদেশের রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষে সোমবার উত্তেজনা ছড়াল মধ্যমগ্রামে। বাংলাদেশের সাংসদকে ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযোগ, আয়োজক সংগঠনেরই বিক্ষুব্ধ সদস্যরাই বাধা দেন। বিক্ষুব্ধরা সকলেই বিজেপির সমর্থক। মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে, তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। পরে মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন – মার্কিন মুলুকে জননেতা গড়তে সেমিনার, উদ্যোগে বাঙালি মহিলারা

সোমবার, মধ্যমগ্রামের নজরুল মঞ্চে মাস্টারদা সূর্যসেন ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের সাংসদের। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সংগঠনের বেশ কিছু সদস্য। অভিযোগ, বিক্ষুব্ধরা সকলেই বিজেপি সমর্থক। কালো পতাকা নিয়ে সেখানে বিক্ষোভ দেখান জনা পঞ্চাশেক বিজেপি নেতা-কর্মীও। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা উপস্থিত হলেও, প্রধান অতিথি বাংলাদেশের সাংসদকে যোগ দিতে বাধা দেওয়া হয়। এই সময় আয়োজকদের মধ্যে কয়েকজন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের শরণাপন্ন হন। বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলে, উল্টে রথীন ঘোষের উপরেই চড়াও হন তাঁরা। বারাসাতের এসডিপিও-র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠান মঞ্চে নিয়ে যাওয়া হয় ফজলে করিম চৌধুরীকে। নির্দিষ্ট সময়ের প্রায় একঘণ্টা পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়। রথীন ঘোষ জানান, অনুমতি নিয়ে আয়োজিত একটি সভায় বাংলাদেশের অতিথিকে হেনস্থা হতে হলে, সেটা দেশের অসম্মান। যে বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দলীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর অনুষ্ঠানে যোগদানে বাধার পাওয়ার ঘটনাকে অসহিষ্ণুতা আখ্যা দেয়। তারাই কীভাবে বিদেশের অতিথিকে কালো পতাকা দেখিয়ে অনুষ্ঠানে যেতে বাধা দেয়? প্রশ্ন বিরোধীদের।

আরও পড়ুন – মঙ্গলে নয়, বুধবার হাইকোর্টে রাজীব মামলার শুনানি

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...