Tuesday, June 23, 2026

মঙ্গলে নয়, বুধবার হাইকোর্টে রাজীব মামলার শুনানি

Date:

Share post:

মঙ্গলবারও ADG CID রাজীব কুমারের আগাম জামিন আবেদন মামলার শুনানি হচ্ছে না। কলকাতা ও বিধান নগরের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন আবেদন সংক্রান্ত মামলার শুনানি হবে আগামিকাল বুধবার দুপুর আড়াইটে। এদিন এমনটাই জানিয়েছেন বিচারপতি সহিদুল মুন্সির ডিভিশন বেঞ্চ।

এদিন সকালে রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায়, হাইকোর্টে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি করেন। এবং খুব দ্রুততার সঙ্গে তা শুনানির আবেদন করেন। তখন বিচারপতি মুন্সি এতো তাড়াহুড়োর কারণ জানতে চান রাজীবের আইনজীবীর কাছে। এরপর দেবাশিস রায় বলেন, সিবিআই রাজীব কুমারকে গ্রেফতারের জন্য হন্যে হয়ে ঘুরছে। এরপর বিচারপতি বুধবার দুপুর আড়াইটে এই মামলার শুনানির সময় ধার্য করেন।

আরও পড়ুন-এবারের পুজোয় দমকলের হাতে নতুন অস্ত্র ‘ফায়ার বল’

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...