Sunday, June 14, 2026

এবার রাজীব কুমারের খোঁজে মেচেদার হোটেলে হানা দিল সিবিআই

Date:

Share post:

তাদের খাতায় “পলাতক” রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। পার্ক স্ট্রিটে রাজীব কুমার বর্তমান আবাসন কিংবা আলিপুর বডিগার্ড লাইনে আইপিএস কোয়ার্টার ছেড়ে এবার মেচেদার এক হোটেলে হানা দিলো সিবিআই-এর একটি দল।

জানা যাচ্ছে, হোটেলের ম্যানেজারের কাছে রাজীব কুমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

গত 13 সেপ্টেম্বর রাজীব কুমার এর উপর থেকে কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলে দেওয়ার পর থেকেই কার্যত উধাও ADG CID রাজীব কুমার। তার বাড়িতে গিয়ে একাধিক নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও আসেননি রাজীব। এরপর থেকে বিভিন্ন হোটেলে, আবাসনে, হাসপাতালে রাজীবকে পাগলের মত খুঁজে বেড়াচ্ছে সিবিআই গোয়েন্দারা। সেরকমভাবে এদিন মেচেদার একটি হোটেলে রাজীব কুমারের সন্ধান পেতে তল্লাশি চালায় সিবিআই।

অন্যদিকে, গ্রেফতারি এড়াতে নিম্ন থেকে উচ্চ আদালতে ছুটে বেড়াচ্ছেন রাজীব কুমারের আইনজীবীরা। আগামীকাল বুধবার কলকাতা হাইকোর্ট রাজীব কুমার-এর আগাম জামিন মামলার শুনানি আছে।

 আরও পড়ুন-বিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি পোস্টার

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...