Saturday, June 13, 2026

বিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি পোস্টার

Date:

Share post:

একটি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগররে। খুনের হুমকি দিয়ে পোস্টার পড়লো বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের নামে। বুধবার সকালে কিছু মানুষের চোখে পড়ে এমন চাঞ্চল্যকর পোস্টার। বিধাননগর পুরনিগমের 4 নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এই পোস্টার পড়েছে। এলাকা জুড়ে তৃণমূল নেতা তথা পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার।

কী লেখা আছে ছাপানো এই পোস্টারে? লেখা আছে, “তাপস চট্টোপাধ্যায় মুর্দাবাদ, অরিন্দম ঘোষ জিন্দাবাদ।” আরও একটি পোস্টারে এরসঙ্গেই লেখা, “কিল তাপস চাটার্জি।” নতুপাড়া এলাকায় বিভিন্ন স্থানে এই পোস্টার সটান হয়েছে। মনে করা হচ্ছে রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাজ করেছে। সকালে পোস্টারগুলি নজরে আসতেই ডেপুটি মেয়রের ঘনিষ্ঠদের খবর দেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় নারায়ণপুর থানায়। কে বা কারা ওই পোস্টারগুলি মারল, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত 6 অগাস্ট ডেপুটি মেয়রের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনার সঙ্গে এই পোস্টারের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...