Sunday, June 14, 2026

সাবেকিয়ানার ঐতিহ্যে মা পূজিত হন পানিহাটি ওয়াটার সাইড রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে

Date:

Share post:

সোদপুর পানিহাটি অঞ্চলের ওয়াটার সাইড রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এর দ্য্ ওয়াটার সাইড সর্বজনীন দুর্গাপুজো কমিটির এ বছরের থিম ভাবনায় উঠে এসেছে সমুদ্র উপকূলবর্তী বনাঞ্চলের মৎস্যজীবীরা। সেখানে দেবীদুর্গা পূজিত হন ধর্ম বর্ণ নির্বিশেষে বনবিবি রূপে। সেই বনবিবিই দেবী দুর্গা রূপে পূজিত হবেন তাদের এখানকার মণ্ডপে।

আরও পড়ুন – মূর্ত-বিমূর্তের সন্ধিক্ষণ এবার দমদমপার্ক ভারতচক্রে

2007-এ এই আবাসনে ১২টি পরিবার নিয়ে মাত্র ৯০ হাজার টাকা সঙ্গে করে।বর্তমানে এই আবাসনের আবাসিক 166 টি পরিবার। এই আবাসনে সাবেকিয়ানায় মা-এর পুজো হয়। মেঠো পথ ক্রিয়েশন এর ভাবনায় শিল্পী অভিজিৎ নন্দী চিত্রায়িত করছেন এবারের মূল ভাবনার ইতিকথা ।সেইসাথে অতি সম্প্রতি ঘটে যাওয়া পৃথিবীর সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজনের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে পুজো উদ্যোক্তারা থিমের মাধ্যমে রুষ্ট প্রকৃতিকে শান্ত করার আহ্বান জানাচ্ছেন।

মণ্ডপ ও প্রতিমা নির্মাণে মূলত ব্যবহৃত হচ্ছে বনজ উপাদান। বাঁশের তৈরি ছোট ছোট বেড়া, চুবড়ি, ঝুড়ি ,কুলো ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ওয়াটার সাইড আবাসনের মন্ডপ ও প্রতিমা সেজে উঠবে পশ্চিমবঙ্গ, ওড়িশা ,অন্ধপ্রদেশের সমুদ্র উপকূলবর্তী প্রত্যন্ত গ্রামীন শিল্পীদের তৈরি নানান নান্দনিক শিল্পকর্মের উপাদান দিয়ে।

আরও পড়ুন – 119 বছরের বালিয়াল পরিবারের পুজো ঘিরে উৎসবে মেতে ওঠে কাঁকরোল গ্রাম

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...