Saturday, June 13, 2026

119 বছরের বালিয়াল পরিবারের পুজো ঘিরে উৎসবে মেতে ওঠে কাঁকরোল গ্রাম

Date:

Share post:

শতাব্দী প্রাচীন দুর্গাপুজোর জৌলুস এখন শহর ছাড়িয়ে গ্রামের উৎসবেও। কাশের বনের নির্মল হাওয়ায়, বিশুদ্ধ পরিবেশে, দূষণের জৌলুস থেকে বেরিয়ে এসে সেখানকার পুজোর দিনগুলো কাটে সহজ সরল আনন্দ উৎসবে।এমনই এক ঐতিহ্যবাহী হাওড়া জয়পুর থানার অন্তর্গত কাঁকরোল গ্রামের বালিয়াল পরিবারের দুর্গাপুজো।যে পুজোয় থাকে নিষ্ঠা আর সাবেকিয়ানার এক অদ্ভূত নিদর্শন।

এই পুজো 119 বছরে পা দিল।পরিবার সূত্রে জানানো হয়েছে, স্বর্গীয় এলোকেশী দেবী 119 বছর আগে নিজের উদ্যোগে এই পুজো শুরু করেছিলেন। প্রথা মেনে এখনও বালিয়াল পরিবারের বংশধররা এই পুজো চালিয়ে যাচ্ছেন। এলোকেশী দেবীর প্রপৌত্র বর্তমানে এই পুজো করছেন। পরিবারের একজন প্রবীণ সদস্য শিবরাম বালিয়াল জানান, যদিও সেই জৌলুস এখন অতটা নেই তবে যতটা সম্ভব আড়ম্বর বজায় রেখে আগামী দিনেও যাতে এই পুজো করে যেতে পারেন সেই চেষ্টা করে যান তাঁরা।
এই বালিয়াল বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হয় একটি পুকুরেই হয়।এমনকি প্রথা মেনে বালিয়াল পরিবার দশমীর দিনই দেবীর বিসর্জন দেয়।

আরও পড়ুন-মঙ্গলে নয়, বুধবার হাইকোর্টে রাজীব মামলার শুনানি

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...