Thursday, March 12, 2026

মোদিকে ‘ভারতের পিতা’ বলে সম্বোধন ট্রাম্পের

Date:

Share post:

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে  শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে। মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মোদির প্রশংসা করে ট্রাম্প তাঁকে ‘ভারতের পিতা’ আখ্যা দেন। তিনি বলেন, তিনি (পড়ুন প্রধানমন্ত্রী মোদি) এক জন প্রকৃত ভদ্রলোক, বড় নেতা। আমি মনে করতে পারি, ভারত ছিল ছিন্নভিন্ন। চারিদিকে মতবিরোধ, মারামারি। উনি সবাইকে এক জায়গায় এনেছেন। বাবা যেমন সবাইকে এক জায়গায় জড়ো করে। হয়তো তিনি ‘ভারতের পিতা’। আমরা তাঁকে ‘ভারতের পিতা’ বলে ডাকব।

আমার ডান দিকে যিনি বসে আছেন তাঁকে সবাই ভালোবাসেন। মানুষ ওঁকে নিয়ে পাগল। এলভিস প্রিসলির আমেরিকান ভার্সন।”

এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে নিয়ে তিনি বলেন, ‘‘আমরা শীঘ্রই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করব।’’ অন্য দিকে মোদি বলেন, ‘‘শীঘ্রই দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 6 হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছবে। হিউস্টনে বিদ্যুৎ ক্ষেত্রে একটি ভারতীয় সংস্থা বড় বিনিয়োগ করেছে। সেখানে 50 হাজার মানুষের কর্মসংস্থান হবে। এটা ভারতের পক্ষে বড় উদ্যোগ।’’

spot_img

Related articles

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...