Tuesday, March 24, 2026

এবার জালে খোদ অভিযোগকারিনী

Date:

Share post:

এবার গ্রেফতার খোদ অভিযোগকারী আইনের ছাত্রী। তোলাবাজির অভিযোগে বুধবার সকালে শাহজাহানপুরের বাড়ি থেকে অভিযোগকারিণীকে গ্রেফতার করা হয়। পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে যায়।
আইনের ওই ছাত্রীর অভিযোগে 72বছর বয়সী বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী চিন্ময়ানন্দকে গ্রেফতার করা হয়। হারাতে হয় স্বামী উপাধিও। গত 24 অগাস্ট চিন্ময়ানন্দের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে ধর্ষণ ও শারীরিক নিগ্রহের অভিযোগ করেন ওই আইনের ছাত্রী। বিশেষ তদন্তকারী দলের হাতে মোট 43টি ভিডিও তুলে দিয়েছিলেন অভিযোগকারিণী। এদিকে, চিন্ময়ানন্দর আইনজীবী পাল্টা অভিযোগকারিণী ছাত্রী এবং তাঁর 3বন্ধুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন। 3বন্ধুকে আগেই তোলাবাজির অভিযোগে আটক করেছিল সিট। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ওপি সিং জানান, ওই তরুণী চিন্ময়ানন্দকে হুমকি দিয়ে টাকা হাতানোর চেষ্টা করেছিল।

উল্লেখ্য, ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতাকে গত শুক্রবার গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে আপাতত সে জেল হেফাজতে রয়েছে। চিন্ময়ানন্দর আইনজীবীরা দাবি করেন, 5 কোটি টাকা দাবি করে সম্প্রতি তাঁদের মক্কেলের কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে।

সেখানে দাবি করা হয়, ওই টাকা না দিলে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। তদন্তে নেমে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। এবার সেই অভিযোগেই গ্রেফতার করা হল নিগৃহীতাকেই।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে বায়ুসেনা ঘাঁটিতে হামলার সম্ভাবনা, জারি হাই অ্যালার্ট

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...