Sunday, May 10, 2026

উলুবেড়িয়া পৌরসভায় আগুন, পুড়ে ছাই অ্যাকাউন্টসের নথি

Date:

Share post:

আজ বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে উলুবেড়িয়া পৌরসভার অ্যাকাউন্টস বিভাগে। জানা গিয়েছে, এদিন ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ পৌরসভার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়‌। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের জেরে ওই বিভাগের কম্পিউটার, এসি, দরকারি কাগজপত্র পুড়ে গিয়েছে। দমকল কর্মীদের অনুমান কম্পিউটার থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, আগুনে কম্পিউটার ও এসি ছাড়াও বেশ কিছু নথিপত্র পুড়ে গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Related articles

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...