Friday, April 17, 2026

একটি ফুটেজই কিন্তু যথেষ্ট, গ্রেফতারের আশঙ্কায় কি হাজিরা দিতে চাইছেন না মুকুল?

Date:

Share post:

নারোদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকাল ১১টায় নিজাম প্যালেস সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে দল বদলু বিজেপি নেতা মুকুল রায়কে হাজিরার নোটিশ দিয়েছে সিবিআই। যদিও মুকুল রায় দাবি করেছেন, তাঁর কাছে কোনও নোটিশ বা ফোন আসেনি। আসলে তিনি নিশ্চিত যাবেন। এদিকে, শুক্রবার জেপি নাড্ডা শহরে আসায় ব্যস্ত থাকবেন তিনি।

কিন্তু তাতে নিস্তার নেই। নারদের একটি অংশে কোটি টাকার লেনদেনের প্রসঙ্গ রয়েছে। ওই অংশটিই চালিয়ে আইপিএস এসএমএস মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নারদা কাণ্ডে সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএস মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই।
আদালত তাকে পাঁচদিনের সিবিআই হেফাজত দিয়েছে। গত সাড়ে তিন বছরে এই মামলায় এটাই প্রথম গ্রেফতারি।
এই সময়ের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারদা কাণ্ডের জাল গুটিয়ে আনতে চাইছে। আর সেই কারণেই মির্জা ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা মুকুল রায়কে তলব করেছে সিবিআই।

Related articles

বিজেপির স্বপ্ন ভাঙার শুরু: ডিলিমিটেশন বিল খারিজে দাবি অভিষেকের

সংসদে বিজেপির চক্রান্ত ব্যর্থ। বিরোধী সাংসদরা তো বটেই, বিজেপি তথা এনডিএ-র হুইপ জারি করা সত্ত্বেও যে লোকসভায় পাস...

রাজনৈতিক দলের হয়ে প্রচারের অভিযোগ! পাঁচ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন

ভোটের মুখে নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার ও দলীয়...

ভোটের প্রস্তুতি তুঙ্গে: রাজ্যে ৮৭টি স্ট্রং রুম ও বাড়তি বুথ, নজরে নিরাপত্তা

বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যজুড়ে। ভোটগ্রহণ ঘিরে চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই এবার ইভিএম সংরক্ষণ ও গণনা কেন্দ্র চূড়ান্ত...

জাতীয় স্বার্থে অটুট জোট: ডিলিমিটেশন বিল খারিজে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ রাহুল-অখিলেশের

কোনওভাবেই বিজেপির ভোট জেতার উদ্দেশ্যে নিয়ে আসা ডিলিমিটেশন বিল কোনওভাবেই সমর্থন করবেন না বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সাফ...