Wednesday, May 20, 2026

মহালয়াতে এপার বাংলাকে শেখ হাসিনার উপহার! ৭ বছর পর ঢুকছে পদ্মার ইলিশ

Date:

Share post:

মহালয়ার দিন সুখবর খাদ্যরসিক বাঙালির জন্য! এপার বাংলার জন্য উপহার পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সাত বছর বাংলাদেশের উপহার হিসেবে এপার বাংলার বাজারে আজ থেকেই ঢুকতে চলেছে ৫০০ টন ইলিশ।

বেনাপোল সীমান্ত পেরিয়ে পূর্ববঙ্গের শরতের বাতাসের সঙ্গেই সেই সরকারি বার্তা ইতিমধ্যেই এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের ইলিশপ্রিয় বাঙালির অঙ্গনে। আজ, শনিবারেই প্রথম খেপে রাজ্যে পা রাখছে পদ্মার ইলিশ। মোট ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশের মৎস্য মন্ত্রক।

বেনাপোল শুল্ক দপ্তরের ক্লিয়ারিং এজেন্ট সংগঠন সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই বাংলাদেশ থেকে ইলিশ ঢুকবে ভারতে। ১০ অক্টোবরের মধ্যে ৫০০ টন ইলিশ আমদানি হবে। ৫০০ টন সম্পূর্ণ হয়ে গেলেই তা অবশ্য বন্ধ হয়ে যাবে।

Related articles

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...