সাধারণতন্ত্র দিবসে পুরুষ CRPF বাহিনীকে নেতৃত্ব! ইতিহাস গড়বেন সিমরন

সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়বেন জম্মু-কাশ্মীরের সিমরন। আগামী ২৬ জানুয়ারি মহড়াতে সিআরপিএফের পুরুষদলকে (CRPF male unit) নেতৃত্ব দেবেন বছর ছাব্বিশের এই তরুণী। যা ভারতের ইতিহাসে এই প্রথম! এই সিআরপিএফ দলে ১৫০ জন জওয়ান তাঁর নেতৃত্বাধীন হয়ে দিল্লির (Delhi) কর্তব্যপথে অভিবাদন জানাবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে (Droupadi Murmu)।
Sponsored

জম্মুর নিয়ন্ত্রণ রেখার পাশেই ছোট্টও শহর নওশেরা। সেখানেই জন্ম সিমরন বালার। ছোট থেকেই ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা দেখতে দেখতেই বড় হয়েছেন তিনি। জম্মুর গান্ধিনগরের সরকারি কলেজ থেকেই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন সিমরন। ২০২৫ সালের ইউপিএসসি-র পরিচালিত সিএপিএফ অ্যাসিন্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষায় ১৫১ জনের মধ্যে ৮২তম র্যাঙ্ক নিয়ে পাশ করেন তিনি। সেই বছরই আধাসামরিক বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে কর্মরত। আরও পড়ুন: কুকি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন মেইতেই যুবক
Sponsored

এবারের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সিমরন। সামাজিক-রাজনৈতিক প্রতিকূলতা কাটিয়ে লক্ষ্যে স্থির থেকেছেন তিনি। তবে শুধুমাত্র সিআরপিএফের জন্য নয়, গোটা দেশের ইউনিফর্মধারী মহিলাদের জন্য এটি খুবই গর্বের। এই দায়িত্ব পেয়ে খুবই আপ্লুত এই তরুণী অফিসার। তিনি জানিয়েছেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বলা সম্ভব নয়। প্রতিবারের মতো এ বছরও রাইসিনা হিল থেকে ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লা পর্যন্ত কর্তব্য পথ ধরে এগোবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দল। আর তার নেত্রী সিমরন। যা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে দেশবাসী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
