Wednesday, May 6, 2026

শনিবার বৈঠকের পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

Date:

Share post:

রবিবার থেকেই টালা ব্রিজে বাস চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। বন্ধ ভারী গাড়ি চলাচলও। শুধু, ছোট গাড়ি এবং ছোট পণ্যবাহী গাড়ি চলতে পারবে। ৩ টনের বেশি ওজনের গাড়ি চলাচল করবে না। মাল বোঝাই গাড়ি যাবে না। সেখান দিয়ে ৬০০ বাস চলে। শনিবার, পরিবহন, পূর্ত দফতর এবং রাইটস-এর বিশেষজ্ঞদের নিয়ে নবান্ন বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পণ্যবাহী ভারী গাড়ি এবং বাস চলাচল বন্ধের যে সুপারিশ বিশেষজ্ঞরা করেছিলেন তাতে সিলমোহর দেওয়া হয়। বৈঠক শেষে একথা জানান কলকাতার মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ব্রিজের জট কাটাতে তৎপর প্রশাসন। দফায় দফায় বৈঠকে চলছে বিকল্প রুটের চিন্তাভাবনা। এখনও বিকল্প রুটের কথা জানানো হয়নি। আজ অর্থাৎ শনিবার ফের নবান্নে বৈঠক করবেন সংশ্লিষ্ট সমস্ত দফতর। এরপরই চূড়ান্ত করা হবে বিকল্প রুট।

আরও পড়ুন-গঙ্গার ঘাটে সাধারণ মানুষের সঙ্গে তর্পণ সারলেন লকেট

Related articles

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...