Wednesday, May 20, 2026

টালা ব্রিজের বিকল্প পথের কথা জানাল রাজ্য প্রশাসন! বিকল্প রাস্তা গুলি জেনে নিন

Date:

Share post:

টালা ব্রিজ দিয়ে যাতায়াতকারী বাসের গতিপথ পরিবর্তনের কথা জানিয়ে দিল রাজ্য প্রশাসন । পরিবহন দফতর সূত্রে জানানো হয়েছে, ব্রিজ বন্ধ থাকার সময়ে ওই পথ দিয়ে যাতায়াত করা পাঁচটি সরকারি বাসের রুট বন্ধ করা হল । এগুলি হল AC 17 C, 11 A, S14 C, M34, S58 । পাশাপাশি বেশকিছু বাসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সংস্কারের জন্য টালা ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ডানলপ থেকে শ্যামবাজার সংযোগকারী এই ব্রিজটি দৈনন্দিন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ । কয়েক হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে । পুলিশ ও পরিবহন দফতরের সিদ্ধান্ত আপাতত বাস এবং ভারী যানবাহন চলবে না এই ব্রিজ দিয়ে ।

শনিবারই ব্রিজ পরিদর্শনে আসেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । পুলিশ ও পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, ব্রিজ দিয়ে চলাচলকারী বেশ কিছু গাড়িকে আর জি কর রোড হয়ে শ্যামবাজারের দিকে যাবে । কিছু বাস ফুলবাগান, কাঁকুরগাছি হয়ে যাতায়াত করবে । বাস চলাচলের জন্য টালা ব্রিজের বিকল্প হিসেবে বেলগাছিয়া মেইন রোড, লেকটাউনের মতো রাস্তাগুলিও কাজে লাগানো হবে । আবার বেশ কিছু গাড়িকে সেভেন ট্যাঙ্কের পাশ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে পরিবহন দফতর ।

আরও পড়ুন-বেরিয়ে যাবেন ছটায়, মুকুলকে আজ গ্রেফতার করছে না সিবিআই

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...