Thursday, May 21, 2026

বন্যপ্রাণের সচেতনতায় পুজোমন্ডপে ট্যাবলো

Date:

Share post:

বন্যপ্রাণ সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল রাজ্য বনদফতর। সচেতনতার ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হচ্ছে শহরের বড় দুর্গা পুজো কমিটি গুলিকে। লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমবে যেমন পুজোমন্ডপে, তেমন অনেকগুলি পুজোমন্ডপে দেখা যাবে বন্যপ্রাণ সচেতনতার বার্তা। বন্যপ্রাণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গের বন দফতরের বন্যপ্রাণ শাখার উদ্যোগে শনিবার থেকে কলকাতা শহরে ঘুরে বেড়াবে একটি ট্যাবলো গাড়ি। শনিবার অরণ্য ভবন থেকে মন্ত্রী ব্রাত্য বসুর হাত দিয়ে তার সূচনা করা হয়।

আজ, শনিবার থেকে সচেতনতা মূলক বার্তা নিয়ে শহরের বিভিন্ন পুজোমন্ডপের কাছে থাকবে এই ট্যাবলো। এই গাড়িতে লেখা থাকছে বন্যপ্রাণ সম্পর্কে নানা সচেতনতা মূলক বার্তা। শুধু তাই নয় মানুষের হাতে দেওয়া হবে লিফলেট। পুজোর দিন গুলোতে বিভিন্ন পুজোমন্ডপে প্রচুর মানুষের ভিড় থাকে আর সেই কারণে অনেক বেশি মানুষের কাছে এই বার্তা নিয়ে পৌঁছনো যায় । তাই এই সিদ্ধান্ত। এমনটাই বন দফতরের আধিকারিকদের দাবি।

আরও পড়ুন-জাগো বাংলার বই প্রকাশ অনুষ্ঠানে কী বললেন মমতা?

Related articles

চলতি বছরেই হাওড়া পুরসভার ভোট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুরপ্রশাসক বসিয়ে কাজ চালিয়ে নেওয়ার দিন শেষ, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরসভার (Howrah Municipal Election) ভোট করানোর...

“গণতন্ত্রের কণ্ঠরোধ”! রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে ক্ষোভপ্রকাশ অভিষেকের

দিন কয়েক আগেই বিহার সরকারের নতুন সোশ্যাল মিডিয়া নীতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেখানে সরকারি কর্মীদের অনলাইনে সরকারের...

কলকাতায় NIA-এর জালে পাক গুপ্তচর জাফর!

খাস কলকাতায় (Kolkata) বসে পাকিস্তানের (Pakistan) গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল NIA। ধৃতের নাম জাফর রিয়াজ, সে...

নাম বিড়ম্বনায় বিধ্বস্ত ফ্ল্যাট মালিক অভিষেক, প্রমাণসহ সমালোচকদের জবাব সায়নীর

সন্দীপ সুর : দেবস্মিত মুখোপাধ্যায় নামই মানুষের মূল পরিচয়, নাম দিয়েই তাঁকে যায় চেনা। কিন্তু সেই নামই এখন চরম...