Thursday, May 21, 2026

জলমগ্ন মাঠ, ম্যাচ বাতিল, খেতাব জয়ের স্বপ্নভঙ্গ আলেসান্দ্রোর

Date:

Share post:

মাঠ না পুকুর, তা বোঝার উওয়ায় নেই। জলমগ্ন মাঠের কারণে ভেস্তে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ। বলা ভাল ভঙ্গ হল আলেসান্দ্রোর কলকাতা লিগ খেতাব জয়ের স্বপ্ন। এবার ঘরোয়া লিগ জয় কোন দল করবে? ইস্টবেঙ্গল না পিয়ারলেস? এই প্রশ্নে বিভক্ত হয়ে গিয়েছিল ফুটবলমহল। তাই রবিবাসরীয় দুপুরে একই সময়ে বারাসতে পিয়ারলেসের ম্যাচ রাখা হয় ও ঘরের মাঠে ইস্টবেঙ্গলের ম্যাচ। কিন্তু বারাসত স্টেডিয়ামে যখন দুরন্ত গতিতে বল পায়ে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে পিয়ারলেসের ফুটবলাররা দৌড়াচ্ছিলেন, তখন কোলাডোরা অপেক্ষা করছিলেন আদৌ ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে খেলা হবে কিনা এই প্রশ্নের উত্তর জানার জন্য। অবশেষে পরিদর্শন করে মাঠ খেলার জন্য উপযুক্ত নয় বলে ম্যাচ বাতিল, তা ঘোষণা করা হয়।

আরও পড়ুন – ঋষভ ভারতীয় দলের লম্বা দৌড়ের ঘোড়া, বললেন মহারাজ

বৃষ্টি সকালেই থেমে গিয়েছিল। কিন্তু তাও ইস্টবেঙ্গল মাঠের করুণ পরিস্থিতির কারণে মাঠে বল গড়ালই না। প্রায় দেড় ঘণ্টা ধরে মাঠ পর্যবেক্ষণ করলেন রেফারিরা। কিন্তু বৃষ্টির কারণে মাঠের সাইডলাইনে জল জমে থাকায় কোনওভাবেই খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া গেল না।

বৃষ্টি মাথায় করে ছুটির দিনে যাঁরা ইস্টবেঙ্গল মাঠে হাজির হয়েছিলেন, তাঁদের জানিয়ে দেওয়া হল, আজকের মতো ম্যাচ বাতিল। পরবর্তী সিদ্ধান্তের কথা শীঘ্রই জানানো হবে। আর এই ম্যাচ বাতিলের ফলে খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল মশাল বাহিনীর।

আরও পড়ুন –  মার্কোসের গোলে জয় পেয়ে লিগের দৌড়ে টিকে রইল ইস্টবেঙ্গল

Related articles

মেয়র পারিষদের বৈঠকের পর এবার বাতিল পুরসভার মূল মাসিক অধিবেশনও!

নতুন সরকার ক্ষমতায় আসার পর উত্তপ্ত কলকাতার রাজনৈতিক মহল। এর মধ্যে বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের পদত্যাগ-সহ কলকাতা পুরসভাতেও...

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

NEET-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে শোরগোলের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুণের 'মডার্ন কলেজ অফ পুনা'-র উদ্ভিদবিজ্ঞান...

ফের কড়া বার্তা, অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠান: নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার, হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,...

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত।...